জুলাইযোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

সদ্য প্রয়াত জুলাইযোদ্ধা কারিনা কায়সারের জানাজায় অংশ নিতে নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।

রোববার রাত ১০টায়কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই জানাজায় অংশ নেবেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এ তথ্য জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। রোববার তার জানাজা এবং সোমবার দাফন সম্পন্ন হবে।

তিনি জানান, প্রথম জানাজা বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে, দ্বিতীয় জানাজা বাদ এশা বনানী দরবার শরীফে এবং তৃতীয় জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে সুবিধামতো জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, লিভার জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ রোববার দেশে আনা হচ্ছে। বনানী ও কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে সোমবার মুন্সিগঞ্জে তাকে দাফন করা হবে।

সর্বশেষ নিউজ