চট্টগ্রামের প্রতিটি দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, “আজকের মধ্যেই চট্টগ্রামে প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি হোক।”
এদিকে জুলাই গ্রাফিতি ইস্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১৮ মে) সকালে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

