অনলাইনে ট্রলিংয়ের শিকার গোবিন্দ

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন বলিউড অভিনেতা গোবিন্দ। কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, আবার কখনো তার কর্মজীবন নিয়ে সমালোচনা। এক সময়ের দাপুটে অভিনেতা একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে। কিন্তু এখন হাতে কোনো কাজ নেই বললেই চলে। এখন সেই তারকার আলো কিছুটা ম্লান হয়েছে। তবে এবার গোবিন্দের রূপ নিয়ে আলোচনা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে তার ভাঙা দাঁতের ছবি ক্যামেরাবন্দি হতেই আলোচনা শুরু হয়েছে।

সামাাজিক মাধ্যমে গত কয়েক বছর ধরেই নেটিজেনদের একাংশের অভিযোগ— গোবিন্দ নাকি পরচুলা পরেন। এবার কন্যা ও স্ত্রী সুনীতা আহুজার রিয়্যালিটি অনুষ্ঠানে গোবিন্দ যান তাদের উৎসাহিত করতে। সেখানেই আলোকচিত্রীদের সামনে পোজ দেন অভিনেতা।

একেবারে ঠোঁট প্রসারিত করে হাসতেই ক্যামেরায় ধরা পড়ে তার ফোকলা দাঁত। ৬২ বছর বয়স হলো অভিনেতা গোবিন্দের। এমন বয়সে সাধারণ মানুষ থেকে তারকা— সবারই শারীরিকভাবে নানা পরিবর্তন আসে। ঠিক তেমনই পরিবর্তন হয়েছে গোবিন্দের। কিন্তু পর্দার নায়ক হিসেবে বারবার লোকের নানা আলোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

অভিনেতার ডান দিকের একটি দাঁত পড়ে গেছে। তাই এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন।

সর্বশেষ নিউজ