বড় পদক্ষেপ নিলেন রিয়া

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি অনুষ্ঠান শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বেশ কয়েকটি পর্ব সাড়া ফেলেছিল। তবে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তাকে।

এরপর মাদক অভিযোগে এক মাস কারাবাসেও ছিলেন তিনি। যদিও তিনি সব অভিযোগে আদালত থেকে অব্যাহতি পেয়েছিলেন। কিন্তু নিজেকে কোথাও হারিয়ে ফেলেন অভিনেত্রী। নিজেই এমন মনে করেন রিয়া। সে জন্য এক বড় সিদ্ধান্ত নিলেন তিনি। অভিনেত্রীর এমন ভাবনা দেখে উদ্বেগে তার ভক্ত-অনুরাগীরা।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় একটি পোস্ট করেন রিয়া চক্রবর্তী। সেই পোস্টে তিনি লিখেছেন— সম্প্রতি আমি নিজেকে খুব ‘মিস’ করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা এসব যেন জীবনে খুব ভারি হয়ে উঠেছে। এমন আমি প্রত্যাশা করিনি। কোনো একটা মুহূর্তে জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন বিরল হয়ে উঠছে। শান্তভাবে বেঁচে থাকার অনুভূতি যেন এখন আর নেই বলে জানান রিয়া চক্রবর্তী।

সাধারণ জীবনযাপনেরও অভাব বোধ করেন তিনি। সেই পোস্টে জানান রিয়া। তিনি আরও লিখেছেন— তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি, সেগুলোর সঙ্গে যোগ তৈরি করতে চাই।

এবার তিনি প্রতিমুহূর্তের স্বাদ সরাসরি উপভোগ করতে চান। তাই সামাজিক মাধ্যম থেকে কয়েক দিনের বিরতি নিলেন অভিনেত্রী। তবে শিগগিরই যে দেখা হবে ভক্ত-অনুরাগীদের সঙ্গে, সেই আশ্বাসও দিয়েছেন তিনি।

সর্বশেষ নিউজ