রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ: এক ওয়ার্ডেই ৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে এয়ার কন্ডিশনার (এসি) থেকে নির্গত বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় এক ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তবে এই হৃদয়বিদারক ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​প্রাথমিক তথ্যের বরাতে জানা গেছে, আজ সকালে হাসপাতালের একটি নির্দিষ্ট ওয়ার্ডে চালু থাকা এসি সিস্টেমে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটির কারণে এসি থেকে তীব্র মাত্রায় গ্যাস লিকেজ হতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো ওয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন থাকা কোমলমতি শিশুদের অবস্থার দ্রুত অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসকরা চেষ্টা করার আগেই একপর্যায়ে একে একে ছয়জন শিশুর মৃত্যুর কোলে ঢলে পড়ে।

চলছে তদন্ত:

পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার খবর পেয়েই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কীভাবে এবং কেন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, এসি রক্ষণাবেক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

​এই মর্মান্তিক ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে নিহত শিশুদের পরিবারের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, হাসপাতালের অবহেলার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

সর্বশেষ নিউজ