হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৬ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে মৃত্যুর প্রমাণ মিলেছে ৯০ জনের এবং বাকি ৪৯৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৯৯৬ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২ জন

সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে এ পর্যন্ত মোট ২৫৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ১৬৯ জন

স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা

হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এর ঝুঁকি অনেক বেশি। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত টিকা কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে শিশুদের আইসোলেশনে রাখা এবং পুষ্টিকর খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ