নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ছাত্রদলের সাবেক এক নেতা এবং এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং স্থানীয় যুবদল নেতা মো. মাসুম।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান এইদিন এইসময়-কে জানান, জালকুড়ি দশপাইপ এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের এমন অকাল মৃত্যুতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ নিউজ