সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার: দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সিরাজগঞ্জে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিরাজগঞ্জের প্রশিক্ষণ হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন। সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মু. আব্দুল হান্নান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ ডেস্ক) মোঃ ইশতিয়াক খাঁন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ নাজমুল হক খান, সিরাজগঞ্জ টিটিসির অধ্যক্ষ মোঃ সোহেল রানা এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আখলাকুর রহমান উজ্জ্বলসহ আরও অনেকে। এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রমা পিছিলা, স্থানীয় সংবাদকর্মী এবং বিদেশগমনে ইচ্ছুক প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর জোর দেন। নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে তারা জানান, বিদেশে যাওয়ার পূর্বে ভিসাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা অত্যাবশ্যক। নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন, ভাষাজ্ঞান এবং প্রয়োজনীয় তথ্য জেনে তবেই বিদেশে পাড়ি জমানোর পরামর্শ দেওয়া হয় সেমিনার থেকে।

বক্তারা আরও উল্লেখ করেন, সরকার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হচ্ছেন। তাই এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

#এম_আর

সর্বশেষ নিউজ