দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রাত্ম নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যত্ম হামে আক্রাত্ম হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৪৭ জন মারা গেছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে ৬৩৯ জনের প্রাণহানি হয়েছে।
এ পর্যত্ম হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২৯ জন ঢাকায় মারা গেছে; আর ৮৬ জন রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন হাম আক্রাত্ম হয়েছে; এই সময়ে ৯৪৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৮২৯ জন।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে সবচেয়ে বেশি ৩১০ জন ঢাকার হাসপাতাল গুলোতে। আর সবচেয়ে কম ১৭ জন ভর্তি হয়েছে রংপুরে।
এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৮২ হাজার ২৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭ জন।

