বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, কামরুল হাসান (৩৫ ) এবং সাকিব (২০)। তারা ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে বৈদ্যুতিক মেইন তারের সঙ্গে লোহার এ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তাৎক্ষণিক বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে।

