ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক টেবিল
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটিতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। সোমবার নিয়মিত পরীক্ষা চলাকালীন উড্ডয়নের পরপরই দেশটির বিমানবাহিনীর একটি বিশাল বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুনের গোলায় পরিণত হয়।

দুর্ঘটনার বিবরণ

কর্নেল জেমস হেইস জানান, রাডার ব্যবস্থার আধুনিকায়নের পরীক্ষার জন্য বিমানটি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। অগ্নিকাণ্ডের তীব্রতার কারণে ঘটনাস্থলেই থাকা আটজনের কারোই বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। সামরিক কর্তৃপক্ষ এটিকে একটি ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে বোয়িং কোম্পানি নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে তাদের দুজন কর্মী ছিলেন। দুর্ঘটনার পর এডওয়ার্ডস বিমানঘাঁটির রানওয়ে বন্ধ করে দেওয়া হয় এবং অন্যান্য বিমান চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে।

বি-৫২ বোমারু বিমানের ইতিহাস

বি-৫২ হলো মার্কিন বিমানবাহিনীর অন্যতম প্রধান এবং শক্তিশালী ভারী বোমারু বিমান। ১৯৫৪ সালে এটি প্রথম আকাশে উড়েছিল। মূলত স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের মোকাবিলায় এটি নকশা করা হয়েছিল। দীর্ঘ সময় পার হলেও প্রতিনিয়ত আধুনিকায়নের ফলে এটি এখনও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রতীক। এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং ভিয়েতনাম থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন যুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রধান ভরসা ছিল।

সর্বশেষ নিউজ