সাত শব্দে রোনালদোকে তুলোধোনা করলেন অঁরি

টেবিল প্রতিবেদন
spot_img
spot_img

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্র করেছে পর্তুগাল। ১-১ গোলে শেষ হওয়া ম্যাচের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।

আর সেই সমালোচকদের তালিকায় এবার যোগ দিলেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি।ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে অঁরি সরাসরি রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, গোল করার অতিরিক্ত তাড়নায় দলীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন পর্তুগিজ মহাতারকা।অঁরি বলেন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ—দলের গোল দরকার, আপনার গোল নয়।তিনি বিশেষভাবে দ্বিতীয়ার্ধের একটি মুহূর্তের কথা তুলে ধরেন। ওই আক্রমণে পর্তুগালের তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও বক্সে ঢুকে সুযোগ তৈরি করেছিলেন। অঁরির মতে, রোনালদো যদি সঠিক জায়গায় অবস্থান নিতেন, তাহলে সতীর্থদের জন্য জায়গা তৈরি হতো। কিন্তু গোল করার চেষ্টা করতে গিয়ে তিনি এমন জায়গায় চলে যান, যেখানে আক্রমণটি নষ্ট হয়ে যায়।

ডিআর কঙ্গোর বিপক্ষে পুরো ম্যাচে রোনালদোর পারফরম্যান্স ছিল বেশ নিষ্প্রভ। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচে ২৫ বার বল স্পর্শ করলেও লক্ষ্যে রাখতে পারেননি একটি শটও। ফলে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচ গোলশূন্য থাকার হতাশাজনক রেকর্ডও দীর্ঘ হয়েছে তার।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। রোনালদো লিখেছেন, ‘এটা আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, এটা ঠিক তেমন না। কিন্তু সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি।’

সর্বশেষ নিউজ