পোশাকের ফ্যাশনে পুরুষ ও নারীর শার্টের বোতামের অবস্থানের এই পার্থক্যটি আমরা অনেকেই লক্ষ্য করি, কিন্তু এর পেছনের কারণ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। ফ্যাশন ডিজাইনাররা একে কেবল একটি নকশা বললেও, ইতিহাসবিদরা একে দেখছেন যুদ্ধক্ষেত্রের কৌশল এবং শত বছরের সামাজিক রীতিনীতির সংমিশ্রণ হিসেবে।
পুরুষদের শার্টে বোতাম ডানদিকে কেন?
অধিকাংশ ইতিহাসবিদের মতে, এর মূল কারণ ছিল যুদ্ধক্ষেত্রের নিরাপত্তা।
-
তলোয়ারের কৌশল: অতীতে যোদ্ধারা ডানহাতি হতেন এবং তলোয়ার রাখতেন বাম কোমরে। বোতাম ডানদিকে থাকায় তলোয়ার বের করার সময় তা শার্টের কাপড়ে আটকে যাওয়ার কোনো ভয় থাকত না।
-
বন্দুক লুকিয়ে রাখা: ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিনের মতে, সামরিক জ্যাকেটের ভেতর বন্দুক লুকিয়ে রাখার সুবিধা থেকেই এই নকশার উদ্ভব। ডানদিকে বোতাম থাকলে ডান হাত দ্রুত শার্টের ভেতরে ঢুকিয়ে অস্ত্র বের করা সহজ ছিল।
৪. নারীদের শার্টে বোতাম বামদিকে কেন?
নারীদের পোশাকের বোতাম বামদিকে থাকার পেছনে মূলত দুটি প্রধান তত্ত্ব প্রচলিত:
-
দাসী প্রথা: ১৩ শতকের দিকে বোতাম ছিল বিলাসিতার প্রতীক। ধনী নারীদের পোশাক পরানোর জন্য দাসী থাকতেন। বেশিরভাগ মানুষ ডানহাতি হওয়ায়, দাসীরা যাতে মুখোমুখি দাঁড়িয়ে সহজে বোতাম আটকে দিতে পারেন, সেই সুবিধার্থেই নারীদের পোশাকের বোতাম বামপাশে দেওয়া শুরু হয়।
-
মাতৃত্বের টান: অনেক বিশেষজ্ঞ মনে করেন, নারীরা বাম কোলে সন্তান জড়িয়ে রাখেন এবং ডান হাত দিয়ে অন্য কাজ করেন। শিশুকে দুধ খাওয়ানোর সময় যাতে ডান হাত দিয়ে সহজেই বোতাম খোলা যায়, সেজন্যই এই নকশা করা হতো।
বদলাচ্ছে ফ্যাশনের নিয়ম
আধুনিক ফ্যাশন বিশ্ব এখন আর এই পুরোনো নিয়ম কঠোরভাবে মেনে চলে না। নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরাম ও কার্যকারিতাকে এখন ফ্যাশনের প্রধান শর্ত হিসেবে ধরা হয়। বর্তমানে অনেক নামী ফ্যাশন ব্র্যান্ড নারীদের শার্টেও ডানদিকে বোতাম রাখছে। বিশেষ করে ‘ইউনিসেক্স’ বা উভলিঙ্গ ফ্যাশন জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে এই ডান-বাম পার্থক্যের দেয়াল অনেকটাই ধসে পড়েছে।

