ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন-উপজেলার চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এঘটনায় তার ২০ বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়ার সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় বাবুলের ২০ বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এসময় তারা বাবুল, তার স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় বাবুলের ছেলে অয়ন বাইরে থেকে ঘরে এসে রুমে প্রবেশ করার সময় বিষয়টি টের পান। এ সময় দুর্বৃত্তরা দ্রুত বের হওয়ার সময় অয়নকেও কুপিয়ে জখম করে। পরে অয়নের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা বাবুলসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) মো: নুরুল হাকিম বলেন, স্থানীয়ভাবে বিষয়টি শুনেছি। নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হবে।
এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

