আমি এখন সিঙ্গেল না: জানালেন অভিনেত্রী নাজনীন নীহা

বিনোদন প্রতিবেদক
spot_img
spot_img

সামাজিক যোগাযোগমাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। সোমবার নিজের ফেসবুকে স্ট্যাটাস পরিবর্তন করে ‘এঙ্গেজড’ লেখায় নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে—তবে কি বাগদান সারলেন এই তারকা? অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

সোমবার ফেসবুকে নীহার রিলেশনশিপ স্ট্যাটাস ‘এঙ্গেজড’ হওয়ার পর থেকেই মন্তব্যের ঘরে ভিড় করেন উৎসুক ভক্তরা। কেউ ধারণা করছিলেন বিয়ে সেরেছেন, কেউ আবার পাত্রের ছবি দেখার আবদার জানান। কিন্তু এ সময় অভিনেত্রী নীরব থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছিল।

গুঞ্জন নিরসনে অভিনেত্রী নাজনীন নীহা স্পষ্ট বার্তা দিয়েছেন। হোয়াটসঅ্যাপে এক খুদে বার্তায় তিনি বলেন, “আমি ‘এঙ্গেজমেন্ট’ লিখিনি। লিখেছি ‘এঙ্গেজড’। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারও না কারও সঙ্গে এঙ্গেজড। সময় হলে সব জানতে পারবেন।” সম্পর্কের ব্যাপারে নিশ্চিত করলেও পাত্র বা বিস্তারিত তথ্যের বিষয়ে এখনই কোনো কিছু প্রকাশ করতে চাননি তিনি।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেও তার ফেসবুকের ‘মাই ডে’তে ‘আলহামদুলিল্লাহ’ লিখে হলুদ মাখানো হাতের ছবি পোস্ট করায় বিয়ের গুঞ্জন উঠেছিল। তবে সেসময় বিষয়টি কেবল নাটকের অংশ ছিল বলে জানিয়েছিলেন নীহা। এবার তিনি নিজেই সম্পর্কের কথা স্বীকার করায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

সর্বশেষ নিউজ