সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

সরকারি যেকোনো অনুষ্ঠানে প্রচারণার কাজে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারিকৃত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্র অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রের নির্দেশনা অনুযায়ী: সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রি-ডি কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে তৈরি করতে হবে; যেন তাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। এসব ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

পরিপত্রে আরো বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট ব মন্ত্রণালয়, দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ নিউজ