রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি অফিসে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম।

রোববার দুপুর ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান।

এ সময় হিরো আলম গণমাধ্যমকে বলেন, রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন?

তিনি বলেন, আমি কখনও বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলিনি। তারা কেন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছি।

এর আগে, সম্প্রতি বিএনপির এক পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধ পাগল’ ও ‘অশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন।

রিজভীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, আমাকে অশিক্ষিত বলে আপনার নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া কিন্তু এইট পাস। তিনি এইট পাস, আমি সেভেন পাস। এক ক্লাস নিচে।

(এইদিনএইসময়/০৬আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ