রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। র্যাব-১-এর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছেন। বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে নামফলক ও বাসে আগুন দেয়াসহ বিভিন্ন অপরাধমুলক কাজ করছে এক কুচক্রী মহল।
যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় মামুন মজুমদার (৩৫) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকে হাতেনাতে আটক করেছে র্যাব-১।
সোমবার (১৩ নভেম্বর) তাকে আব্দুল্লাহপুর এলাকা থেকে আটক করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. পারভেজ রানা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে আব্দুল্লাহপুর থেকে হাতেনাতে আটক করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

