বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শনির আখড়ায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয় যায়নি।

