রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ডাম্পিংয়ের জন্য পার্কিং করা একটি পরিত্যক্ত বাসে আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে।
রবিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিন্ত্রন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রবিবার রাত ১০টার দিকে বাসে আগুন দেয়ার খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে
(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

