প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির নেতাদের বৈঠক

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছেন তৃণমূল বিএনপির নেতারা। বৈঠক থেকে বেরিয়ে তারা জানিয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নিচ্ছে। অবশ্য এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।

শনিবার মাগরিবের পর দলটির একটি প্রতিনিধি দল গণভবনে যায়। রাত ১০টার কিছুক্ষণ আগে তারা গণভবন থেকে বেরিয়ে আসেন। দলটির নেতারা সাংবাদিকদের জানান, আগামী নির্বাচন নিয়ে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নেবে।

বৈঠক শেষে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। তবে আলোচনার বিষয়ে আমি কিছু বলতে পারব না। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সেখান (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে জেনে নিন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে তৃণমূল বিএনপি। গত দুই দিনে দলটি মোট ৭৮টি ফরম বিক্রি করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলবে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা।

গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ