বিএনপিসহ সরকারবিরোধী জোটের অবরোধ চলছে

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী জোটের অষ্টম দফায় ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি পালন করবেন তারা। এর পর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করা হবে।

এদিকে একই কর্মসূচি জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদসহ সমমনা দলগুলো ডেকেছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর থেকে সারা দেশে দুদফায় তিনদিন হরতাল ও সাত দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।

 

(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ