রবিবারের বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

টানা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১০ ডিসেম্বর সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ সমমনা বিরোধী রাজনৈতিক দল। নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন ও মানবাধিকার সমুন্নত করার দাবিতে এই কর্মসূচি পালন করবে দলগুলো।

বিভিন্ন বিরোধী দলগুলোর কর্মসূচি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি।  বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রেসক্লাব হলো মানুষের বিভিন্ন দাবি আদায়ে কথা বলার আশ্রয়স্থল। আমরা রবিবারের মানববন্ধনে সরকারের মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরবো।

গণতন্ত্র মঞ্চ

রবিবার কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ।

 

গণ অধিকার পরিষদ

বিজয় নগর পানির ট্যাংক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ১১ টায় বিক্ষোভ শুরু করবে গণ অধিকার পরিষদ (নুর)।

১২ দলীয় জোট

বিজয় নগর পানির ট্যাংক সামনে সকাল ১১ টায় মিছিল ও সমাবেশ করবে সমমনা ১২ দলীয় জোট

 

গণতান্ত্রিক বাম ঐক্য

জাতীয় প্রেস ক্লাব উল্টো দিকে সকাল ১১ টায় মানববন্ধন ও বিক্ষোভ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

গণ অধিকার পরিষদ

পুরানা পল্টনে দলীয় অফিসের সামনে সকাল ১১ টায় বিক্ষোভ সমাবেশ করবে গণ অধিকার পরিষদ রেজা কিবরিয়া ও ফারুক হাসান অংশ।

লেবার পার্টি

তোপখানা রোড মেহরাব প্লাজা সামনে সকাল ১২ টায় কর্মসূচি পালন করবে লেবার পার্টি।

এবি পার্টি

বেলা ৩ টা বিজয় চত্বর বিজয় নগরস্থ হোটেল-৭১ এর সামনে বিক্ষোভ সমাবেশ করবে এবি পার্টি।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।

গণফোরাম ও পিপলস পার্টি

হাইকোর্ট কদমফুল ফোয়ারা উল্টো দিকে সকাল ১১ টায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে গণফোরাম ও পিপলস পার্টি।

 

জাতীয়তাবাদী সমমনা জোট

পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে সকাল ১১ টায় শুরু হবে জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি।

এলডিপি

জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় মানববন্ধন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি।

 

এছাড়াও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এদিন বিভিন্ন কর্মসূচি পালন করবে।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ