আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ। যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছিলেন তারা। এ বিষয়ে ১৮ ডিসেম্বর রাতে দলের সাধারণ সভায় আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে।

সাধারণ সভার বিবরণীতে উল্লেখ আছে, শাহজাহান ওমর বিএনপির নেতা হিসেবে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী থাকার সময় তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করেছেন। এছাড়া স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানদের নিয়ে তিনি গণসংযোগ করেছেন। তাই দলীয় সভায় সিদ্ধান্ত হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের পক্ষে দলের সবাই কাজ করবেন।রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যের সই আছে ওই সিদ্ধান্তে।এ ব্যাপারে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা ঝালকাঠি-১ আসন।
শাহজাহান ওমর বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর টুঙ্গিপাড়া থেকে ফিরে তিনি রাজাপুরের বাইপাস মোড়ে তাঁর নির্বাচনী কার্যালয়ে যান। নির্বাচনী এলাকার দুই উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কেউ তাঁর সঙ্গে ছিলেন না।
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল সমাদ্দার বলেন, ‘এখন পর্যন্ত আমরা নৌকার প্রার্থীর সঙ্গে নামতে পারিনি। তিনি এর আগে কাঁঠালিয়ায় এসে সভা করলেও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে কেউই যায়নি। তাঁকে সাংগঠনিকভাবে জানিয়েছিলাম, আমরা তাঁর সঙ্গে কাজ করতে চাচ্ছি। কিন্তু তিনি যদি আমাদের না ডাকেন, তাহলে আমরা কীভাবে যাই
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আলম বলেন, আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকেই শাহজাহান ওমর নির্বাচনী এলাকায় কাঠালিয়া ও রাজাপুরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আশা করেছিলো, নৌকায় মনোনয়ন পাওয়ার পর শাহজাহান ওমর নির্বাচন পরিচালনার ব্যপারে তাদের সঙ্গে বসবেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগকে পাশ কাটিয়ে শাহজাহান ওমর নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গত বিএনপি জামাত জোট আমলে শাহজাহান ওমর এবং তার বাহিনীর কাছে রাজাপুর-কাঠালিয়ায় অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতিত হওয়ার অভিযোগ করেন এ আওয়ামী লীগ নেতা আরও জানান, ঝালকাঠি-১ আসনটিতে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মনিরুজ্জান মনিরের পক্ষেই তারা কাজ করবেন। আর তা রেজুলেশন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনী এলাকা রাজাপুর ও কাঠালিয়ার নিবাচর্নী এলাকায় বেশ কয়েকটি সভায় যোগ শাহজাহান ওমর। কিন্তু তার সঙ্গে প্রথম থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও ঝুকে পড়ছেন ঈগল মার্কার দিকে।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

