প্রধানমন্ত্রীর জন্য ভোট চেয়ে টুঙ্গিপাড়ায় প্রচারণা

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে প্রচারণায় নামেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি শহিদুল্লা খন্দোকার।

তারা বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর জন্য ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করে। একইভাবে প্রচারণা চালানো হয় গোপালগঞ্জ-৩ আসনের অপর উপজেলা কোটালীপাড়াতেও।

প্রচারণায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদ আয়নাল হকসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর প্রচারণায় টুঙ্গিপাড়ার রাস্তায় লিফলেট বিতরণ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া উপকমিটির নেতারা।

সর্বশেষ নিউজ