বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, বিএনপিকে নির্বাচনের জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপিকে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শুক্রবার বিকালে ঝালকাঠির-১কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, ‘সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়। বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে, তখনই নির্বাচন করবে। সে অপেক্ষায় ১৫ বছর কেটে গেলো। এরকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’
ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঁঠালিয়া) এই নৌকার প্রার্থী আরও বলেন, ‘আমি বঙ্গবন্ধুর ডাকে ২৪ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমি স্বাধীনতার পক্ষের লোক, তাই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগে যোগ দিয়েছি। বিএনপির আমলে আমার কোনো কর্মী-সমর্থকের আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে, তাদের ক্ষমা করে দেবেন। আমি কখনও আওয়ামী লীগের কোনো লোককে খারাপ কথা বলিনি। আমরা নব্য আওয়ামী লীগ, পুরান আওয়ামী লীগের লোকজন আমাদের বরণ করেছে।’
নৌকার মাঝি শাহজাহান ওমর বলেন, “আমি লক্ষ্য করে দেখছি, কোনো দল যদি নির্বাচনে না যায়, তবে সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। দল করতে মানুষ নির্বাচন করার জন্য। সব নির্বাচনে জেতবেন এমন কোনো কথা আছে? এখন বিএনপি মনে করে যখনই তারা ক্ষমতায় যাবে, তখনই তারা নির্বাচন করবে।
“এই অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষায় কত বছর গেল? এই রকম বোধ হয় কেয়ামত পর্যন্ত যেতে থাকবে।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ জলিল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

