তারেকের সরকার নয়, এটা হাসিনার সরকার: অলি আহমেদ

Published on

spot_img

এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার বিএনপির সরকার নয়, এটি শেখ হাসিনার সরকার। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধের দাবিতে তারা লংমার্চ করছেন বলেও জানান তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, বিএনপির কর্মীদের মধ্যে এখন হতাশা তৈরি হয়েছে। কারণ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে বলে তারা উদ্বিগ্ন। তারেক রহমানকেও সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তারা কোনো ক্ষমতার লোভে বা ব্যক্তিগত স্বার্থে লংমার্চ করছেন না। দেশকে সঠিক পথে আনার লক্ষ্যেই এই কর্মসূচি। তিনি ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অলি আহমেদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী লিখল, সেদিকে গুরুত্ব না দিয়ে নিজেদের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতীমকে হত্যা: পুলিশের সংবাদ সম্মেলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩)...

আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক: অপ্রতিমের মায়ের আর্তনাদ

কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের...

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ভাবীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ...

চার দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির...