যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফুল আলমের বিএনপিতে যোগদানের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু। শনিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।
বার্তায় এমপি শকু বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফুল আলম তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ফুল নিয়ে বিএনপি কার্যালয়ে এসেছিলেন। তবে এটিকে বিএনপিতে যোগদান হিসেবে প্রচার করা সঠিক নয়।
তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী আপাতত দলে নতুন সদস্যদের যোগদান প্রক্রিয়া বন্ধ রয়েছে।
এদিকে সাইফুল আলমের বিএনপিতে যোগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। এমপি শকুর বক্তব্যে ওই খবরের সত্যতা নাকচ করা হয়েছে।

