পর্তুগালের সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে ৯ জুলাই রাতে গাড়ি দুর্ঘটনায় ২ জন প্রবাসী বাংলাদেশি নিহত এবং ৩ পর্তুগীজ আহত হয়েছে। সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়ি করে বাসায় ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৭) এবং ইব্রাহীম আখন্দ (৪১)।
মরহুম শাহিনুর রহমান (২৭) গ্রাম দক্ষিণ বালুখন্ড, ইউনিয়ন শোল্লা, উপজেলা নবাবগঞ্জ, জেলা ঢাকা এবং ইব্রাহীম আখন্দ (৪১) মাদারীপুর জেলার রাজৈর থানার বাসিন্দা।
উল্লেখ্য, শাহীনুর এবং ইব্রাহীম ২ জন সান্তারাইমের ইনট্রোকামেন্টো শহরে একটি স্হানীয় পর্তুগীজ ওয়ার্কশপ এবং পেন্টিং কোম্পানিতে গত ৫ জুলাইতে যোগদান করেন। ২ প্রবাসীর মৃত্যুতে লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।
(এইদিনএইসময়/১০জুলাই/এলএ)

