বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিন জেলা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা চাঁদপুর নিয়ে গঠিত পর্যটন নগরী ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির কার্যকরী কমিটি গঠন উপলক্ষে মেজবান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় মেজবান অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় মারঘেরা জামে মসজিদের খতিব সৈয়দ জাকারিয়া আল হোসাইনের দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে মেজবান অনুষ্ঠান।
এই সময় স্বাগত বক্তব্য দেন- আনিছুর রহমান, বিল্লাল হোসেন, নেমাল চৌধুরী, ইকবাল আহমেদসহ ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি নেতৃবৃন্দ।
বাদ মাগরিব স্থানীয় লা পাঁচে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত মেজবান অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
(এইদিনএইসময়/১১জুলাই/এলএ)

