ইতালি মনফালকোনে ভৈরবের শিবপুর ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী

ইতালি প্রতিনিধি
spot_img
spot_img

উৎসবমুখর পরিবেশে ইতালি মনফালকোনে কিশোরগঞ্জের ভৈরবের শিবপুর ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী ও মনফালকোনে বসবাসরত ইউনিয়নের বিশিষ্ট জনদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি খোলা মাঠে ও মিলনায়তনে প্রবীণ ব্যক্তিত্ব আবদুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহ্বায়ক নূরুল আমিন খন্দকারের তত্ত্বাবধানে এ অনুষ্ঠান হয়।

আব্দুল আজিজ, আব্দুল মালেক ও দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. জামাল মিয়া, জনি মিয়া, বশির আহমেদ, ব্যবসায়ী আবুল কাসেম, মোজাম্মেল আলম দিপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছেলে-মেয়েদের দৌড়, চামচের ওপর মারবেল দিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়াও মহিলাদের ঘুরে ঘুরে চেয়ারে বসা এবং পুরুষদের জন্য ছিল জনপ্রিয় মোরগ লড়াই।

আলোচনা সভা শেষে বিভিন্ন সেক্টরে অবদান রাখায় শিবপুরবাসীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভিন্ন খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

(এইদিনএইসময়/১৯জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ