ইতালির মিলানে জাতীয়তাবাদী যুব ফোরামের প্রতিবাদ সভা

ইতালি প্রতিনিধি
spot_img
spot_img

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দফা আন্দোলনের দাবিতে ইতালির মিলানে জাতীয়তাবাদী যুব ফোরাম ইতালি উত্তরের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সাবেক যুবদল নেতা ময়েজুর রহমানের সভাপতিত্বে যুবদল নেতা সৈয়দ মাহির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মিলান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, প্রধান বক্তা ছিলেন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান বিএনপি নেতা এজিএম জয়নাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর এর আহ্বায়ক আজমত উল্লাহ রবিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের সদস্য সচিব নূর হোসেন জমির, মিলান যুবদল নেতা জাফর ইকবাল, শিমুল চৌধুরী, ছাত্রদল নেতা জাভেদ মিয়া, ফয়জুর রহমান, আব্দুল হক, জুনেদ আহমেদ, রুবেল আহমেদ, আবুল হোসেন, তুহিন আহমেদ প্রমুখ।

বক্তারা দেশে বর্তমানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলার নিন্দা জানান।

পরিশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

(এইদিনএইসময়/০৭আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ