একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে সুন্দরবন রেস্টুরেন্টের মিলনায়তনে ইতালি মহিলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইতালির মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাবীব চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালি, ইতালি আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা তুহিনা সুলতানা মলি, বিশেষ বক্তা ছিলেন ইতালির মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা আক্তার পপি।
উদ্বোধনী বক্তা ছিলেন ইতালির মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা চৌধুরী, স্বাগত বক্তা ছিলেন ইতালি মহিলা আওয়ামী লীগের শাহীনা আক্তার।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন- ইতালি মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফরিদা রহমান, ইতালি মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইফরোজা খানম, ইতালি মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ফারহানা ভুঁইয়া, সম্মানিত সদস্য লাভলী বেগম, সম্মানিত সদস্য টুম্পা আহমেদ, সম্মানিত সদস্য রুপা আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলনা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেত্রীবৃন্দ ।
(এইদিনএইসময়/২৩আগস্ট/এলএ)

