২১ আগস্ট শহীদদের স্মরণে নেদারল্যান্ডস আওয়ামী লীগের আলোচনা সভা

ইউরোপ ব্যুরো
spot_img
spot_img

২১ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে নেদারল্যান্ডস আওয়ামী লীগ।

নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ খানের পরিচালনায় আমস্টারডামে ভার্চুয়াল আলোচনা সভায় প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া পড়ানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অরূপ আহমেদ, নেদারল্যান্ডস বঙ্গবন্ধু ফাউন্ডেষন সভাপতি ফাল্গুনী হাওয়া নাসিমা, বিশেষ অতিথি রাজশাহী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আমীন শাকিল, সাংগঠনিক সম্পাদক বাপ্পি সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জসিম মৃধা বিক্রমপুরী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সহসভাপতি টুকু খান, সহসভাপতি নাসিম খান অভি, সহসভাপতি জসিম উদ্দীন মুন্সী, সহসভাপতি আলাউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রানা খান, সহসভাপতি মাসুদ পাটোযারী, উপদেষ্টা মন্ডলীর সদস্য নান্টু মৃধা, সদস্য আহসান হাসান, সদস্য আছিয়ান মেনন, সহসভাপতি মাসুদ রহমান, সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মোহাম্মদ আলিফ, সহসভাপতি জামাল উদ্দীন, বিডি নাসির , যুগ্ম সম্পাদক একরামুল হক পলাশ, যুগ্ম সম্পাদক শেখ ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসাইন ও মহিলা সম্পাদিকা বীথি খান, সাংগঠনিক সম্পাদক ছোট মাসুদ, প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ, খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শোক সভায় বক্তারা বলেন , ১৫ আগস্টে জাতির  পিতার পরিবারকে নিঃস্ব করতে যে  হত্যাকান্ড  এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা এক ও অভিন্ন। দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে চিরতরে শেষ করার জন্যই বিএনপি জামায়াত এই  হত্যাকান্ড চালিয়েছিল।

নেতৃবৃন্দ সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমইন্ড তারেক জিয়াকে দেশে এনে বিচারের কাঠগড়ায় এনে বিচারের কাজ সম্পন্ন করতে হবে।

নেদারল্যান্ডস আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করার জন্য আহ্বান জানান এবং প্রবাসী বাংলাদেশিদের চোখ কান খোলা রেখে  বঙ্গবন্ধুর পলাতক খুনিদের খুঁজে বের করে সরকারকে সাহায্য করার আহ্বান জানান।

(এইদিনএইসময়/২৪আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ