গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সোহেল, সম্পাদক মিজানুর

ইউরোপ ব্যুরো
spot_img
spot_img

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠনের লক্ষ্যে ফ্রান্সের প্যারিসের ওভারভিলিয়ে শাহজালাল মিলনায়তনে গ্রীস জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তাইজুল ফয়েজের সভাপতিত্বে  ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্স শাখার  সভাপতি তাজ উদ্দিনের সঞ্চালনায় এক মতবিনিময় সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ইতালি জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি  অলি উদ্দিন শামীম।

সভায় সর্বসম্মতিক্রমে কবি সোহেল আহমদকে সভাপতি ও সাংবাদিক মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক  ও নজমুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনামূলক বক্তব্যে রাখেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল, সহ-সভাপতি আবুল কালাম ছোটন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কালাম মামুন,  সিলেট মিডিয়া করপোরেশনের নির্বাহী পরিচালক আলী হোসেন, সমাজসেবক বিলাল আহমদ, যুবনেতা সাহেদ আহমদ, ফয়সল আহমদ, আজিজুর রহমান, ফরিদ উদ্দিন, মলিক আহমদ, রুবেল আহমদ, জাহাঙ্গীর আলম, জারিফ আহমদ প্রমুখ।

পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে ৩১ সদস্য বিশিষ্ট  কমিটির নাম প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হবে।

সভা থেকে ঘোষণা দেওয়া হয় সিলেট বিভাগের বহিঃবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা গুণীজনদের নিয়ে শিগগির প্যারিসে একটি  আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে।

(এইদিনএইসময়/২৮আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ