ইতালির কাতানিয়া আ.লীগের আয়োজনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা

ইউরোপ ব্যুরো
spot_img
spot_img

ইতালির কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি মোল্লা সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নওয়াব সৌজন্যর সঞ্চালনায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্টে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শহীদের স্মরণে নীরবতা পালন ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সকল প্রবাসী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করতে হবে। পাশাপাশি রাজনীতির শিষ্টাচার মেনে সকলকে দলের স্বার্থে কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়ার সহসভাপতি ইয়াসিন পালোয়ান, সহসভাপতি আতিকুর রহমান, ফারুক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী লিটন, যুগ্ম সাধারণ সাঈদুর রহমান, সম্মানিত সদস্য খান বাবুল আহাম্মেদ, সদস্য খলিল তপদার, লাল মিয়া ও সবুজ দেওয়ান, উপদেষ্টামন্ডলীর সদস্য সইসকু দেওয়ান, সেকান্দর সৈয়াল, জাহাঙ্গীর লস্কর, বাবু , যুবলীগ নেতা হুমায়ুন কবির, তুহীন খান, সফিক মাতুব্বর, মামুন, রিয়াজ, ইকবালসহ আরো কাতানিয়া আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(এইদিনএইসময়/০২সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ