বঙ্গবন্ধুর সহচর আব্দুল জব্বার স্মরণে প্যারিসে মিলাদ মাহফিল

ইউরোপ ব্যুরো
spot_img
spot_img

একুশে পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর মরহুম আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী প্যারিসের বাংলাদেশ ওভারভিলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

মরহুম আব্দুল জব্বার ছিলেন গণমানুষের নেতা। লোভ লালসার ঊর্ধ্বে উঠে এসে তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

তার একপুত্র  আবু জাফর রাজু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন কয়েছ, মসজিদ কমিটির সহ-সভাপতি সালেহ আহমদ চৌধুরী, সাংবাদিক নেতা আবু তাহির, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন, আইছার সভাপতি ওবায়দুল্লাহ কয়েছ, বাংলাদেশ ফার্নিচার এর চেয়ারম্যান মিয়া মাসুদ, ফ্রান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, এনটিভি প্রতিনিধি আবুল কালাম মামুন, জিটিভি প্রতিনিধি ইকবাল হোসেন, মরহুম আব্দুল জব্বার পুত্র হুমায়ুন কবির, সাংবাদিক লুৎফুর রহমান বাবু প্রমুখ।

পরে মরহুম আব্দুল জব্বারের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

(এইদিনএইসময়/০৩সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ