গাবতলী পশুর হাটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলছে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো সরগরম হয়ে উঠেছে। প্রতিটি হাটেই বাড়ছে গরু-ছাগলের সংখ্যা। দেশের নানা প্রান্ত থেকে বেপারিরা পশু নিয়ে হাটে আসছেন। ধীরে ধীরে বাড়ছে বেচাকেনাও। তবে রাজধানীর গাবতলী পশুর হাটে কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলছে।

সোমবার (২৬জুন) সকাল ১০টা থেকে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে জানান, ‘ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতারক চক্র কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করে। ইতোমধ্যে গাবতলীতে বিপুল সংখ্যক গবাদি পশু এসেছে। কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করা প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান।’ এছাড়াও হাটে দালাল, ছিনতাইকারী ও জালটাকা প্রতিরোধেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

(এইদিনএইসময়/২৬জুন/তাবী)

সর্বশেষ নিউজ