প্রেমের টানে ভারতে গিয়ে শ্রীঘরে বাংলাদেশের তরুণী

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ফেসবুকে পরিচয় বাংলাদেশের মিম ও ভারতের শামীমের। এই পরিচয় রূপ নেয় প্রণয়ে। ভালোবাসা টানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন মিম। এতেই যত বিপত্তি। বাংলাদেশের নারায়ণগঞ্জের কনে মিম আর পশ্চিমবঙ্গের বর্ধমানের ছেলে শামীম। তাদের সময় কাটানোর কথা ছিল বাসরঘরে। কিন্তু এখন তারা আছেন ভারতের শ্রীঘরে। তাও আবার দুজন আলাদা কক্ষে।

আঠারো বছরের তরুণী নুয়াজ মিম নারায়ণগঞ্জের এনায়েতনগরের বাসিন্দা, আর ২২ বছর বয়সী শেখ শামীমের বাড়ি বর্ধমানের তেঁতুলতলায়। মিম প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে যায় বৈধ কাগজপত্র ছাড়াই।

মিম এক দিন কাঁটাতারের বেড়া উপেক্ষা করে দালাল ধরে চলে গেল ভারতের বর্ধমানে প্রেমিকের বাড়িতে। দুই তরুণ-তরুণীর বিয়ের আয়োজনও পাকা। এমন সময় অ্যান্টি ট্রাফিকিং স্কোয়াডের অফিসাররা এলেন শামীমের বাড়িতে। মিমের কাছে কাগজপত্র চাইলেন তারা। মিম জন্মের সনদ ছাড়া কিছুই দেখাতে না পারায় দুজনকেই গ্রেপ্তার করা হয়। এখন কারাগারে আছেন।

(এইদিনএইসময়/২৬জুন/এলএ)

সর্বশেষ নিউজ