‘জাতীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, এবার জাতীয় ঈদগাহে একসাথে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে দক্ষিণের মেয়র বলেন, সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা নেয়া হয়েছে। সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন থেকে ঈদের আগের রাতে ঘোষণা করা হয়। তবে আমাদের কাছে যে তথ্য আছে, সেই অনুযায়ী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঈদের দিন বৈরী আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আমাদের যে প্রস্তুতি আছে, তাতে করে অতিবৃষ্টি হলেও আমরা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আদায় করতে পারব। বৃষ্টি হলেও যেন মুসল্লিরা জাতীয় ঈদগাহে জামাত আদায় করতে পারেন, সে ধরনের ব্যবস্থা আমরা ইতোমধ্যে করে রেখেছি। এছাড়া এখানে যেন কোন জলাবদ্ধতা না হয়, সেই প্রস্তুতি আমরা নিয়েছি যোগ করে মেয়র তাপস।

তিনি বলেন, ঢাকাবাসীর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সবাই সপরিবারে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসবেন। প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবেন। আমরা এমন ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য নিষ্কাশন করা হবে। পয়নিষ্কাসনের সুবিধার্থে ঈদের দ্বিতীয় দিনের মধ্যে পশু কোরবানি সম্পন্ন করার আহ্বান মেয়র তাপসের।

(এইদিনএইসময়/২৭জুন/এলএ)

সর্বশেষ নিউজ