ট্রাক ও সিএনজি সংঘর্ষ ,সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

হবিগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন বানিয়াচং উপজেলার গোয়াখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর বাইপাস সড়কে এদূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরতলীর ২নং পুল এলাকায় বাইপাস রোডে পাম্প থেকে গ্যাস সংগ্রহের জন্য বানিয়াচং থেকে আসা সিএনজি অটোরিকশা দ্রুতগতিতে একটি গাড়ি ওভারটেক করে।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজি চালক আলা উদ্দিন মারা যান।
এঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ খোরশেদ আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার ট্রাকের ঘাতক চালক পালিয়ে যায়। পরে ট্রাক আটক করা হয়েছে।
(এইদিনএইসময/১২অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ