জয়পুরহাটের আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

জয়পুরহাটের আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ হয়েছেন কর্মচারী। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জয়পুরহাটের আজকের উপজেলার এলপিজি স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ ওই কর্মচারীর নাম সাইফুল ইসলাম (৫০)। তিনি আক্কেলপুর পৌর শহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা।

এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম বলেন, আমার রাত ৯টার সময় ডিউটি ছিল। সাইফুল দিনে ডিউটি করেছেন। আমি একটু দেরিতে এসেছি। সাইফুল আমাকে দায়িত্ব বুঝে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিষ্কার করছিল। এ সময় আমি বাইরে ছিলাম। হঠাৎ করেই এলপিজি ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সাইফুলের শরীরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর আহত সাইফুল ইসলামকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান বলেন, সাইফুল ইসলামের প্রায় পুরো শরীর পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের কর্মচারী দগ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এলপিজির পাইপ জমে গিয়েছিল। সেটা ওই ফিলিং স্টেশনের একজন পরিষ্কার করতে গিয়ে লিকেজ থেকে ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ নিউজ