ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালক নিহত

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালক মো. আব্দুল খালেদ (৩০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগের মো. তাজু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের ধাক্কায় সিলেটমুখী একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি আকুল চন্দ্র বিশ্বাস।

সর্বশেষ নিউজ