লালমনিরহাটে তিনটি আসনে ১৮ প্রার্থীর মনোনয়ন ক্রয়

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের ৩টি আসন থেকে এ পর্যন্ত ১৮ প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র ক্রয় করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলা) আসন থেকে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। এই আসন থেকে জাতীয় পার্টির মোস্তফা সেলিম, জাসদের হাবিব মো. ফারুক, জাকের পার্টির মো. মানিকুর রহমান মনোনয়ন কিনেছেন।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ উপজেলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক। জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. রজব আলী, গণতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী সুবৃত্তি রাণী, মুসলিম লীগের মো. বাদশা মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. মমতাজ আলী, রবীন্দ্রনাথ বর্ম্মণ ও হালিমা খাতুন।

লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান। বাংলাদেশ সাম্যবাদী দলের আশরাফুল আলম, জাকের পার্টির প্রার্থী সকিউজ্জামান মিয়া, জাসদ মনোনীত প্রার্থী আবু তৈয়র মো. আজামুল হক, স্বতন্ত্র প্রার্থী দিদারুল হাসান।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ক্রয় করা ও জমা কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ নিউজ