ঢাকা-১০ আসনে ফেরদৌসের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৮

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বৈধতা পেয়েছেন। এই আসনে মোট ১১ জন প্রার্থী ছিলেন। সেখান থেকে তিন জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল করা হয়েছে আট জনের।

আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

ঢাকা-১০ আসন থেকে বৈধতা পেয়েছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, জাকের পার্টির মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহরিয়ার ইফতেখার।

অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কে এম শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী হাজী মো. শাহজাহান, তৃণমূল বিএনপির শাহানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল হাসান, বাংলাদেশ জাতীয় পার্টির এইচ এম মামুম বিল্লাহ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহরানে সুলতান বাহার।

রিটার্নিং অফিসার যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন তাদের বিভিন্ন কারণ রয়েছে বলে জানা গেছে।

সাংবাদিকদের সঙ্গে ফেরদৌস আহমেদ বলেন, ‘আমি চাই আনন্দঘন পরিবেশে নির্বাচন হোক। সবার অংশগ্রহনে নির্বাচন হবে। প্রতিযোগিতামূলক নির্বাচন হবে বলে আমার প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘যারা বাতিল বলে গন্য হয়েছেন তাদের আপিল করার সুযোগ রয়েছে। যেকারণে বাতিল হয়েছে সেগুলো সংশোধন করে দিলে তারা আবার সুযোগ পাবেন। তাদের জন্য আমার শুভকামনা রইল।’

নায়ক বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগানে আমি বিশ্বাসী। আমি সামনে দাঁড়িয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

সর্বশেষ নিউজ