দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি আসনে সর্বমোট ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৩৪ জনের মনোনয়নপত্র বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন:
ঝিনাইদহ-১ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবু বকর, ১% ভোটারের মধ্যে সিলেক্টেড ভোটারের তদন্তে অসত্য তথ্য প্রমাণিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী শিহাবুজ্জামান।
ঝিনাইদহ-২ আসনে দাখিলকৃত রিটার্নের প্রত্যয়িত অনুলিপি না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বদরুল হায়দার, ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নজরুল ইসলাম।
ঝিনাইদহ-৩ আসনে ১% ভোটারের মধ্যে সিলেক্টেড ভোটারের তদন্তে অসত্য তথ্য প্রমাণিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী টিএম আজিবর রহমান ও নাজিম উদ্দিন এবং ঝিনাইদহ-৪ আসনে জাকের পার্টির প্রার্থী ইছাহাক আলী বিশ্বাস ঋণ খেলাপি হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

