খিলগাঁওয়ে বাসে আগুন

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

খিলগাঁওয়ের তালতলায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে (বিআরটিসি) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান।

তিনি সকাল সাড়ে ৮টার দিকে খবর পাই খিলগাঁও তালতলায় দুর্বৃত্তরা (বিআরটিসি) অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে।

ওই খবরে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে।

বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায়, চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

সর্বশেষ নিউজ