ঢাকা–১৭ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জি এম কাদের ও সালমা ইসলাম

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

ঢাকা-১৭ আসন থে‌কে প্রার্থীতা প্রত‌্যাহার ক‌রে‌ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও কো চেয়ারম‌্যান এড‌ভো‌কেট সালমা ইসলাম।
রোববার বেলা পৌনে ৩টার দিকে জি এম কা‌দের এবং বিকাল পৌ‌নে ৪টায় সালমা ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জি এম কাদেরের পক্ষে মনোনয়ন প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান। এর কিছুক্ষণ পর এড‌ভো‌কেট সালমা ইসলা‌মের প‌ক্ষে তার ব‌্যক্তগত সহকারী ইমরানুল ক‌বির
সুমন ও যমুনা গ্রু‌পের উপ ব‌্যবস্থাপক ( প্রশাসন ও মানব সম্পদ) মো: জাহাঙ্গীর অালম
নির্নবাচন ক‌মিশ‌নে এ‌সে ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রেন।
গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও সালমা ইসলাম মনোনয়নপত্র নিয়েছিলেন।
তবে জাপা চেয়ারম্যান রংপুর-৩ সংসদীয় আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপা‌শি সালমা ইসলাম ঢাকা ১ অাসন দোহার ও
নবাবগঞ্জ  থে‌কে ম‌নোনয়ন পত্র নিয়ে‌ছেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

সর্বশেষ নিউজ