বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৭ জন।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টায় সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (নসিমম করিমন) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির দুইজন নিহত হয়। এ ছাড়া বাসের ৬/৭ জন যাত্রী আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাস ও ট্রলি জব্দ করেছে পুলিশ।

সর্বশেষ নিউজ