রাজধানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

রাজধানীর তোপখানা রোডে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে আসছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২১ জানুয়ারি) সকালে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে, কোথা থেকে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ১৬ তলা ভবনের ১৫ তলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের অফিসে আগুনের ঘটনা ঘটে। ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ ও এক নারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

 

সর্বশেষ নিউজ